1 Answers
জনাব 'খ'-এর কর্মকাণ্ডে আখলাকে হামিদাহর 'কর্তব্যপরায়ণতা' গুণটি ফুটে উঠেছে।
কর্তব্যপরায়ণতা মানুষের একটি অপরিহার্য গুণ। মানুষের সার্বিক উন্নতি ও সফলতার জন্য এর কোনো বিকল্প নেই।
উদ্দীপক জনাব 'খ'-এর কর্মকাণ্ড দ্বারা বোঝো যায়, তিনি অফিসে তার দায়িত্ব-কর্তব্য যথাযথভাবে পালন করেন। দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সতর্ক ও সচেতন থাকা, সময়মতো সুন্দর ও সুচারুভাবে এগুলো পালন করা এবং এ ক্ষেত্রে কোনোরূপ অবহেলা বা উদাসীনতা প্রদর্শন না করাকেই কর্তব্যপরায়ণতা বলে। আর এটি আখলাকে হামিদার অন্যতম গুণ। এ গুণের কারণেই জনাব 'খ' কর্মকর্তাকে কাঙ্ক্ষিত তথ্যের ফটোকপি দিতে পেরেছেন। এতে সন্তুষ্ট হয়ে অফিস কর্তৃপক্ষ তার জন্য একটি উৎসাহ ভাতা ঘোষণা করেছেন।
তাই বলা যায়, জনাব 'খ'-এর মধ্যে কর্তব্যপরায়ণতা গুণটি রয়েছে।