1 Answers

উদ্দীপকে নিয়ামত সাহেবের কর্মকাণ্ডে আখলাকে হামিদার একটি অন্যতম গুণ তথা কর্তব্যপরায়ণতা প্রকাশ পেয়েছে। এসব দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সতর্ক ও সচেতন থাকা, সময়মতো সুন্দর ও সুচারুভাবে এগুলো পালন করা এবং এক্ষেত্রে কোনোরূপ অবহেলা বা উদাসীনতা প্রদর্শন না করাকেই কর্তব্যপরায়ণতা বলা হয়। মহান আল্লাহ তায়ালা বলেন,

وَلَا تَكْسِبُ كُلُّ نَفْسٍ الأَعَلَيْهَا . وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى

অর্থ : "প্রত্যেকে নিজ নিজ কর্মের জন্য দায়ী এবং কেউ অন্য কারও ভার গ্রহণ করবে না।" (সূরা আল-আনআম : ১৬৪)

কর্তব্যপরায়ণতা মানবজীবনে সফলতা লাভের প্রধানতম হাতিয়ার। যে ব্যক্তি কর্তব্যপরায়ণ সকলেই তাঁকে ভালোবাসে। তিনি সকলের আস্থা ও বিশ্বাস অর্জন করেন। মুমিনের অন্যতম গুণ হলো কর্তব্যপরায়ণতা।

উদ্দীপকে নিয়ামত সাহেব তার দায়িত্ব যথাযথভাবে পালন করেন। তাই তার মধ্যে কর্তব্যপরায়ণতার গুণ প্রকাশ পেয়েছে।

4 views

Related Questions