1 Answers
আদনান সাহেবের আচরণে আখলাকে হামিদার অন্যতম গুণ 'তাকওয়ার' অভাব পরিলক্ষিত হয়।
আদনান সাহেব বাংলাদেশের সংস্কৃতি বাদ দিয়ে পাশ্চাত্যের ন্যায় - চলাফেরা করেন। বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ। এদেশের সংস্কৃতিতে ইসলামি চেতনা ও ভাবধারা পরিলক্ষিত হয়। আর পাশ্চাত্য জীবনধারা এর বিপরীত। সেখানে স্যাকুলার তথা পার্থিব সংস্কৃতি পরিলক্ষিত হয়। তারা এক আল্লাহতে বিশ্বাস করে না। তাদের বর্তমান জীবনধারার মূল কথা হলো- Eat and Enjoy “খাও দাও ফুর্তি কর।” তাদের পোশাক-আশাক, অভিবাধন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ অনৈসলামিক। আর আদনান সাহেব এসব অনুকরণ করেন। তার মধ্যে যদি আল্লাহর ভয় থাকত তাহলে তিনি এভাবে জীবনযাপন করতেন না। আর এজন্য বলা যায়, আদনান সাহেবের আচরণে তাকওয়া তথা আল্লাহর ভয় অনুপস্থিত রয়েছে।