1 Answers

হাসিবের আচরণে আখলাকে হামিদার ওয়াদার গুণটির অভাব পরিলক্ষিত হয়।

ওয়াদাকে আরবি ভাষায় বলা হয় আল-আহ্দু (الْعَهْدُ)। আল- আহ্দু-এর শাব্দিক অর্থ- ওয়াদা, অঙ্গীকার, প্রতিশ্রুতি, চুক্তি কাউকে কোনো কথা দেওয়া বা কোনো কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া ইত্যাদি। ইসলামি পরিভাষায় কারও সাথে কোনোরূপ প্রতিশ্রুতি দিলে, অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে তা যথাযথভাবে রক্ষা করাকে ওয়াদা পালন বলে।

উদ্দীপকের হাসিব দশম শ্রেণির শিক্ষার্থী আরিফকে কিছু টাকা দিবে বলে ওয়াদা করেছিল। কিন্তু আরিফ বারবার ফোন দিলেও সে রিসিভ না করে তাড়িয়ে দেয়, যা মূলত ওয়াদা ভঙ্গের শামিল। ওয়াদা পালন করা মুমিনের বৈশিষ্ট্য। সৎ ও নৈতিক গুণাবলির অধিকারী ব্যক্তিগণ সর্বদা ওয়াদা রক্ষা করে থাকেন। যে ব্যক্তি ওয়াদা পালন করে না সে পূর্ণাঙ্গ মুমিন ও দীনদার হতে পারে না।

একটি হাদিসে মহানবি (স.) বলেছেন, لَا دِيْنَ لِمَنْ لَّا عَهْدَ لَهُ

অর্থ : “যে ব্যক্তি ওয়াদা পালন করে না, তার দীন নেই।" (মুসনাদে আহমাদ)

সুতরাং কাউকে কোনো কথা দিলে তা যথাযথভাবে পালন করতে হবে, প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করতে হবে। তাহলে আল্লাহ তায়ালা সন্তুষ্ট হবেন।

5 views

Related Questions