1 Answers

ডেইজির মধ্যে আখলাকে হামিদার শালীনতার গুণটির অভাব রয়েছে।

শালীনতা অর্থ মার্জিত, সুন্দর ও শোভন হওয়া। কথাবার্তা, আচার- আচরণ ও চলাফেরায় ভদ্র, সভ্য ও মার্জিত হওয়াকেই শালীনতা বলা হয়।

উদ্দীপকের বর্ণনা দ্বারা বোঝা যায়, ডেইজি অশালীনভাবে চলাফেরা করে। অশালীন পোশাক পরিধান করে। আর অশালীন কর্মকাণ্ড আখলাকে হামিদার পরিপন্থি। কেননা পোশাক-পরিচ্ছদ ও চলাফেরায় শালীনতার অভাব অনেক সময় সমাজে অশ্লীলতার প্রসার ঘটায়। ইভটিজিং, ব্যভিচার ইত্যাদির জন্ম হয়। আর এরূপ পরিস্থিতি ডেইজির ক্ষেত্রেও লক্ষ করা যায়। অশালীন পোশাকের কারণে একদল যুবক তাকে উত্ত্যক্ত করে। সে শালীন পোশাক পরিধান করলে এ ধরনের উত্ত্যক্তের শিকার হতো না। তাই বলা যায়, ডেইজির পোশাক-পরিচ্ছদ ও চলাফেরায় শালীনতার অভাব রয়েছে।

5 views

Related Questions