1 Answers

রিপনের আচরণে আখলাকে হামিদার তাকওয়া, শালীনতা ও নারীর প্রতি সম্মানবোধের অভাব পরিলক্ষিত হয়। কারণ সে হাফ প্যান্ট পরে এলাকায় ঘুরে বেড়ায় এবং মেয়েদের দেখলে শীষ দেয়। তাকওয়া মানুষের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করে। ফলে সে প্রতিটি কাজ করতে আল্লাহর দরবারে জবাবদিহিতার ভয় করে। তাই সে কোনো অন্যায় ও অসামাজিক কাজ করতে পারে না। রিপনের অন্তরে তাকওয়া না থাকায় সে উক্ত আচরণ করতে পারছে। তাছাড়া তার মধ্যে শালীনতাও নেই। কারণ শালীনতা মানুষকে সভ্য ও ভদ্র করে। হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ানো এবং মেয়েদের দেখে শীষ দেওয়া দুটোই অশালীন কাজ। তাই তার মধ্যে শালীনতারও অভাব রয়েছে। আরও বলা যায়, তার মধ্যে নারীর প্রতি সম্মানবোধেরও অভাব রয়েছে। কারণ মুসলিম সমাজ ও ভদ্র সমাজে নারীর প্রতি সম্মান দেখানো হয়। মেয়েদের দেখে শীষ দেওয়া ইভটিজিংয়ের অন্তর্ভুক্ত, যা নারীকে অসম্মানিত করে। সেজন্য এটাও বলা যায়, রিপনের আচরণে নারীর প্রতি সম্মানবোধেরও অভাব রয়েছে।

5 views

Related Questions