1 Answers
আরমানের কাজে আখলাকে হামিদার 'নারীর প্রতি সম্মানবোধ' গুণটি ফুটে উঠেছে।
নারীকে নারী হিসেবে সম্মান করা বা করতে পারা একটি মহৎ গুণ। নারীর প্রতি সম্মানবোধ ব্যাপক অর্থবোধক। সাধারণ অর্থে এটি নারীকে সম্মান প্রদর্শনের অনুভূতি বা মনোভাবকে বুঝিয়ে থাকে। উদ্দীপকে আরমান ট্রেনে মায়ের বয়সি এক মহিলাকে তার নিজের সিটে বসতে দিয়েছেন। তার দ্বারা তিনি মূলত একজন নারীকে সম্মান করেছেন। নারীর প্রতি সম্মান দেখানোর বিভিন্ন উপায় রয়েছে। যেমন- তাদের প্রাপ্য অধিকার ও মর্যাদা দেওয়া; তাদের সম্পদ, ইজ্জত ও সম্মানের সংরক্ষণ করা; তাদের নিরাপত্তা দেওয়া ইত্যাদি। একজন নারী সম্মান পেতে পারে কখনো মা বা মায়ের মতো হিসেবে, বোন হিসেবে, খালা হিসেবে, স্ত্রী হিসেবে ইত্যাদি। এভাবে নারীকে তার অবস্থান থেকে প্রাপ্য সম্মান দেওয়া আখলাকে হামিদাহর অন্যতম একটি গুণ। আর এ গুণের কারণেই আরমান তার সিটে উক্ত মহিলাকে বসতে দিয়েছেন।