1 Answers

উদ্দীপকে সখিনা বেগমের কর্মকাণ্ড আখলাকে যামিমার মধ্যে হিংসার বিষয়টি ফুটে উঠেছে। ইসলামি পরিভাষায় অন্যের সুখ- সম্পদ, শান্তি-সাফল্য, ধ্বংস হওয়া ও নিজে এর মালিক হওয়ার কামনাকে হিংসা বলা হয়। হিংসা-বিদ্বেষ মানব চরিত্রের অত্যন্ত নিন্দনীয় অভ্যাস। যা মানব চরিত্রকে ধ্বংস করে দেয়। হিংসুক কখনই সচ্চরিত্রবান হতে পারে না। কেননা গর্ব, অহংকার, পরশ্রীকাতরতা, শত্রুতা, অন্যের অনিষ্ট কামনা ইত্যাদি হিংসার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। হিংসুক ব্যক্তির মধ্যে এসব অভ্যাস গড়ে ওঠে। রাসুল (স.) বলেছেন, "তোমরা হিংসা থেকে বেঁচে থাক। কেননা আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে (পুড়িয়ে দেয়), হিংসাও তেমনি মানুষের সৎকর্মগুলোকে খেয়ে ফেলে (নষ্ট করে দেয়)।” (আবু দাউদ) তাই হিংসা আখলাকে যামিমার অন্তর্ভুক্ত।

উদ্দীপকে সখিনা বেগমের অন্যের ভালো দেখতে না পারা এবং অন্যের ক্ষতি কামনা করা হিংসার অন্তর্ভুক্ত। তাই বলা যায়, সখিনা বেগমের আচরণে আখলাকে যামিমা তথা হিংসার প্রতিফলন ঘটেছে।

5 views

Related Questions