1 Answers
মৃদুলের কর্মকাণ্ডে আখলাকে যামিমার সুদ বিষয়টি ধরা পড়েছে। সুদ ফার্সি শব্দ। এর আরবি প্রতিশব্দ রিবা )الرِّبوا(। কাউকে প্রদত্ত ঋণের মূল পরিমাণের ওপর অতিরিক্ত আদায় করাকে রিবা )الزِبُوا( বা সুদ বলা হয়। ঋণদাতা কর্তৃক ঋণগ্রহীতা থেকে মূলধনের অতিরিক্ত কোনো লাভ নেওয়াই হলো সুদ। যেমন কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে ১০০ টাকা এ শর্তে ঋণ দিল যে গ্রহীতা ১১০ টাকা পরিশোধ করবে। এক্ষেত্রে ১০০ টাকার অতিরিক্ত ১০ টাকা হলো সুদ। কেননা এর কোনো বিনিময় মূল্য নেই।
মৃদুলের কর্মকাণ্ডে অনুরূপ অবস্থা বিদ্যমান। সে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে দুই মাসের জন্য এক হাজার টাকা ঋণ দিয়ে ১২০০ টাকা গ্রহণ করে। অর্থাৎ সে অতিরিক্ত দুইশত টাকা গ্রহণ করে। আর এর কোনো বিনিময় মূল্য নেই। তাই এটি সুদ হিসেবে গণ্য হবে। ইসলামে সুদের যাবতীয় কর্মকাণ্ড হারাম। এ মর্মে আল্লাহ তায়ালা বলেছেন "আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।" (সূরা আল-বাকারা: ২৭৫) আর সুদের শেষ পরিণাম হলো ধ্বংস।
পরিশেষে বলা যায়, সুদ অত্যন্ত গর্হিত কাজ। নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিগণ এরূপ কাজ করতে পারে না। আমরা সুদ গ্রহণ থেকে বিরত থাকব।