1 Answers
উদ্দীপকের আমিন মিয়ার কাজটি আখলাকে যামিমার প্রতারণা বিষয়ের বহিঃপ্রকাশ।
প্রতারণা অর্থ ঠকানো, ফাঁকি দেওয়া, ধোঁকা দেওয়া, বিশ্বাস ভঙ্গ করা। এটি মিথ্যাচারের একটি বিশেষ রূপ। ইসলামি পরিভাষায়, প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার ওপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলা হয়। প্রতারণার মাধ্যমে - অন্যকে ভুল বুঝিয়ে ঠকানো হয়। প্রতারণা নানাভাবে হতে পারে। সাধারণত আর্থিক লেনদেন ও ব্যবসায় বাণিজ্যে প্রতারণার দৃষ্টান্ত বেশি পরিলক্ষিত হয়। যেমন- ওজনে কম দেওয়া, জাল মুদ্রা চালিয়ে দেওয়া, পণ্যদ্রব্যের দোষ গোপন করা, ভালো জিনিস দেখিয়ে বিক্রির সময় খারাপ জিনিস দিয়ে দেওয়া ইত্যাদি।
উদ্দীপকের আমিন মিয়ার গাভীটি কঠিন রোগে আক্রান্ত হয়েছে। তিনি গাভীর অসুস্থতার এ বিষয়টি গোপন রেখে দূরের একটি হাটে গিয়ে বিক্রি করেছেন। এতে ক্রেতা ক্ষতিগ্রস্ত হয়েছেন। কাজেই আমিন মিয়ার কাজটি প্রতারণা বিষয়ের বহিঃপ্রকাশ- এ কথা নিঃসন্দেহে বলা যায়।