1 Answers

ব্যবস্থাপনার সমন্বয়ের কাজটি অসম্পূর্ণ থাকায় আমিন ইন্ডাস্ট্রিজ এর মুনাফার লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।

বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজকে একসূত্রে আবদ্ধ করার কাজকে সমন্বয় সাধন বলে। সমন্বয় এমন একটি কৌশলগত ব্যবস্থাপকীয় প্রক্রিয়া, মার মাধ্যমে ব্যবস্থাপক প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ এবং কাজের মধ্যে ভারসাম্য রক্ষা করেন। সমন্বয় প্রতিষ্ঠানে নিয়োজিত সব ধরনের কার্যাবলির মধ্যে সমতা বিধান করে। সকল উপাদান ও কার্যাবলির মধ্যে সমতা বিধানের ফলে সহজেই উদ্দেশ্যার্জন করা যায়। তাছাড়া সমন্বয় প্রতিষ্ঠানের সকল বিভাগ, উপ-বিভাগের মধ্যে ঐক্য ও সংহতি স্থাপন করে। ফলে প্রতিষ্ঠানে নিয়োজিত সকল কর্মী দলীয় মনোভাব নিয়ে কাজ করে বলে তাদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা লাভ করে। তাছাড়া নিয়োজিত কর্মীদের মধ্যে ঐক্য সৃষ্টি হয় বিধায় মতবিরোধের অবসান ঘটে।

উদ্দীপকে দেখা যায়, আমিন ইন্ডাস্ট্রিজ এর ২০১৫ সালের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার পেছনে বিভিন্ন বিভাগের কাজের ভারসাম্যহীনতা ও ব্যক্তিগত দ্বন্দ্ব দায়ী যা সমন্বয়ের অভাবে মটেছে। তাই বলা যায়, ব্যবস্থাপনার সমন্বয়ের কাজটি অসম্পূর্ণ থাকায় আমিন ইন্ডাস্ট্রিজ এর মুনাফার লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।

4 views

Related Questions