1 Answers
উদ্দীপকের ডেলটা কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান ই- মেইলের মাধ্যমে ব্যবস্থাপনার নির্দেশনার কাজটি সম্পাদন করেছেন। অধস্তন জনশক্তিকে প্রয়োজনীয় নির্দেশদান, তত্ত্বাবধান, উপদেশ ও পরামর্শ প্রদান এবং পর্যবেক্ষণ কার্যকে নির্দেশনা বলে। যোগ্য জনবল কোথাও থাকলেই তারা কাজ করবে এমন প্রত্যাশা করা যায় না। তাই কী কাজ করবে এ বিষয়ে সময়ে সময়ে আদেশ-নির্দেশ প্রদান করতে হয়। তারা সঠিকভাবে কাজ করছে কিনা বা করতে পারছে কিনা তা তত্ত্বাবধানের প্রয়োজন পড়ে।
উদ্দীপকে দেখা যায়, ডেলটা কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান প্রতিষ্ঠানের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগকে ই-মেইলের মাধ্যমে ৫ (পাঁচ) জন উৎপাদন কর্মী নিয়োগের পরামর্শ দেন। যেহেতু চেয়ারম্যান কর্মী নিয়োগ সংক্রান্ত কার্য সম্পাদনের নির্দেশনা দেওয়া হয়েছে।
তাই বলা যায়, উদ্দীপকের ডেলটা কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান ই-মেইলের মাধ্যমে ব্যবস্থাপনার নির্দেশনার কাজটি সম্পাদন করেছেন।