1 Answers
উদ্দীপকে Ekhanai.com ফেসবুকের মাধ্যমে ই-মার্কেটিং কার্য সম্পাদন করেন।
ইলেক্ট্রনিক প্রযুক্তি ব্যবহার করে দক্ষতার সাথে মার্কেটিং কার্যক্রম পরিচালনাকে ই-মার্কেটিং বলা হয়। মার্কেটিং হলো গ্রাহকদের চাহিদা যথাযথভাবে চিহ্নিতপূর্বক পণ্য ও সেবাসামগ্রী তাদের নিকট পৌছানোর সর্বাধিক কার্য ব্যবস্থা গ্রহণ করা যাতে গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের পাশাপাশি কাঙ্ক্ষিত মুনাফা অর্জন সম্ভব হয়।
Ekhanai.com ইলেক্ট্রনিক মাধ্যম ব্যবহার মার্কেটিং কার্যক্রম পরিচালনা করে। প্রতিষ্ঠানটি তাদের পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতা বা ভোক্তাদের অভিহিত করে তাদেরকে ঐ পণ্য বা সেবা ক্রয়ে প্ররোচিত করে। এ পদ্ধতিতে তারা গ্রাহকদের আকৃষ্ট করে স্থায়ী গ্রাহকে পরিণত করেন, যা মার্কেটিং কাজের অন্তর্ভুক্ত। এক্ষেত্রে প্রতিষ্ঠান পরোক্ষ ই-মার্কেটিং অর্থাৎ ফেসবুক ব্যবহার করে ক্রেতার সাথে যোগাযোগ রক্ষা করে। সুতরাং বলা যায়, Ekhanai.com ফেসবুকের মাধ্যমে তাদের ই- মার্কেটিং কার্যটি সম্পাদন করেন।