1 Answers

মূল্য হ্রাসের কারণে মধ্যপ্রাচ্যে চাল বাজারজাতকরণের মাধ্যমে পুনঃরপ্তানি বাণিজ্যের কাজটি সম্পাদন করেছেন।

বিদেশ থেকে পণ্যসামগ্রী আমদানি করে তা পুনরায় অন্যদেশে রপ্তানি করা হলে তাকে পুনঃরপ্তানি বলে।

মি. করিম মায়ানমার থেকে চাল আমদানি করে বস্তায় ভরে নিজস্ব গুদামে সংরক্ষণ করেন। কিন্তু বাজারে চালের দাম কমে যাওয়ায় তিনি গুদামের চাল প্যাকেটজাত করে মধ্যপ্রাচ্যে বাজারজাত করেন। অনেক সময় আমদানিকারক তার দেশের লেভেল লাগিয়ে আরেক দেশে পণ্য পুনঃরপ্তানি করে। উদ্দীপকে করিম গুদামের চালকে নিজ দেশের লেভেল সমৃদ্ধ প্যাকেটজাত করে মধ্যপ্রাচ্যে বাজারজাত করেন।

সুতরাং বলা যায়, মূল্যহ্রাসের কারণে মধ্যপ্রাচ্যে চাল বাজারজাতকরণের মাধ্যমে মি. করিম পুনঃরপ্তানি বাণিজ্যের কাজটি সম্পাদন করেন।

4 views

Related Questions