1 Answers

জনাব ইমন ব্যবসায় সফল হতে চাইলে তাকে বাণিজ্যের পুঁজি বা অর্থগত প্রতিবন্ধকতাকে সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে।

বাণিজ্য সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বেশকিছু প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, তন্মধ্যে অন্যতম হলো পুঁজি বা অর্থ। বাণিজ্যের ক্ষেত্রে অর্থের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। প্রতিষ্ঠানের প্রয়োজন বুঝে কাম্য পরিমাণ মূলধন সংগ্রহ করতে হয়। সেক্ষেত্রে সুবিধাজনক উৎস থেকে তাকে প্রয়োজনীয় পরিমাণ পুঁজির সংস্থান করতে হয়। কারণ ব্যবসায়- বাণিজ্যের সাফল্য নির্ভর করে পর্যাপ্ত পুঁজি সরবরাহের ওপর।

উদ্দীপকে জনাব ইমন আসবাবপত্র তৈরি করে ময়মনসিংহ এলাকার বিভিন্ন দোকানে স্বল্পমূল্যে সরবরাহ করেন। তার পণ্যের চাহিদা যথেষ্ট পরিমাণে থাকায় ব্যবসায় বাড়াতে চান। কিন্তু পুঁজির কারণে সমস্যা হচ্ছে। এছাড়া মধুপুর থেকে ময়মনসিংহের দূরত্ব কিছুটা দূরে হওয়ায় তিনি আসবাবপত্র সঠিক সময়ে দোকানে পৌঁছানোর ব্যাপারে চিন্তিত।

তারপরও তিনি এ ব্যবসায়ে সাফল্যের ব্যাপারে আশাবাদী। তবে এক্ষেত্রে তাকে ব্যবসায়িক সাফল্য পেতে হলে প্রথমেই পুঁজির সংস্থানের মাধ্যমে পুঁজিগত প্রতিবন্ধকতা দূর করতে হবে।

সুতরাং বলা যায়, জনাব ইমন ব্যবসায় সফল হতে চাইলে তাকে বাণিজ্যের পুঁজি বা অর্থগত প্রতিবন্ধকতাকে সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে।

6 views

Related Questions