1 Answers

উদ্দীপকে বর্ণিত কোম্পানির ব্যবসায় অনলাইন ব্যবসায় নয়। অনলাইন ব্যবসায়ের কিছু পদ্ধতি রয়েছে। এজন্য ইন্টারনেট ব্যবহার করতে হয়। ইন্টারনেট হলো আন্তর্জাতিকভাবে পরস্পর সম্পর্কযুক্ত কম্পিউটার নেটওয়ার্ক যা কম্পিউটার, টেলিফোন লাইন বা স্যাটেলাইট এবং রেডিও সংযোগ ব্যবহার করে পরস্পর সংযুক্ত থাকে। এর মাধ্যমে পৃথিবীর সকল প্রান্তের মানুষের সাথে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রেরণ এবং অনলাইনে ব্যবসায় খুব সহজে করা যায়।

উদ্দীপকে ফনিক্স কোম্পানি লি. সাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা সাইকেলের অন্যান্য পার্টস অন্য প্রতিষ্ঠান থেকে ক্রয় করে আনে। কোম্পানির ব্যবস্থাপক দেখলেন পার্টস শেষ হয়ে যাওয়ার আগে পুনরায় ক্রয় না করতে পারার কারণে উৎপাদন কিছু সময় থেমে থাকে। তাই তিনি এক্ষেত্রে একটি কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করলেন যেখানে স্বয়ংক্রিয়ভাবে কখন কতটি পার্টস ব্যবহৃত হচ্ছে এ সংক্রান্ত তথ্য সংরক্ষিত হয় যেন আগে থেকে পুনরায় ফরমায়েশ প্রদান করতে ব্যবস্থাপক সতর্ক হতে পারেন।

অনলাইন-এ ব্যবসায় করতে হলে ইন্টারনেট সংযোগ লাগে। ইন্টারনেটে প্রতিষ্ঠানের নামে ওয়েবসাইট খুলতে হয়। প্রতিষ্ঠানের পণ্যের যাবতীয় তথ্য এ ওয়েবসাইটে তুলে ধরতে হয়। যাতে দেশের তথা পৃথিবীর যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য ডাউনলোড দিয়ে সংগ্রহ করতে পারে এবং পণ্যের অর্ডার করতে পারে। কিন্তু উদ্দীপকের প্রতিষ্ঠানে এ ধরনের অনলাইন ব্যবসায় কার্যক্রম গৃহীত হয় নি। এখানে শুধু পার্টস এর ব্যবহারের হিসাব স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণের জন্য একটি সফটওয়্যার ব্যবহৃত হয়েছে

সুতরাং, উদ্দীপকের আলোচনায় এটি স্পষ্ট যে, উদ্দীপকে বর্ণিত ফনিক্স কোম্পানির ব্যবসায় অনলাইন ব্যবসায় নয়।

 

5 views

Related Questions