1 Answers
উদ্দীপকে রাশেদ পাওনাদারের দাবিকে অস্বীকৃতি জানাতে পারে না। চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে একাধিক ব্যক্তি কর্তৃক গঠিত ও পরিচালিত' ব্যবসায়কে অংশীদারি ব্যবসায় বলে। আইন অনুযায়ী এ ব্যবসায়ের অংশীদারের দায় অসীম। অর্থাৎ বিনিয়োগকৃত মূলধনের বাইরেও অংশীদারদের ব্যক্তিগত দায় জন্মে। কোনো পাওনাদার প্রতিষ্ঠানের যেকোনো অংশীদার থেকে তার পাওনা আদায় করতে পারে।
উদ্দীপকে রাশেদ ও শাহেদ চুক্তিবদ্ধ অংশীদারি ব্যবসায় শাহেদ একাই পরিচালনা করে। শাহেদ ঢাকার বাংলাবাজার থেকে নগদের পাশাপাশি বাকিতেও পণ্য ক্রয় করে থাকে। শাহেদ কিছুদিনের জন্য বিদেশে গেলে রাশেদ দোকানে বসে। এর মাঝে একজন পাওনাদার ৫০,০০০ টাকা পাওনা দাবি করলে রাশেদ পাওনা পরিশোধে অস্বীকৃতি জানায়। কিন্তু অংশীদারি আইন অনুযায়ী বিনিয়োগকৃত মূলধনের বাইরেও অংশীদারদের ব্যক্তিগত দায় থাকে। কোনো পাওনাদারের পাওনা দাবি করলে তা পরিশোধ করতে হয়।
তাই বলা যায়, উদ্দীপকে রাশেদ পাওনাদারের দাবিকে অস্বীকৃতি জানাতে পারে না।