1 Answers
মাইক্রো কোম্পানির অনলাইন ব্যবসায় নয়। কেননা অনলাইন ব্যবসায় হলে তাদের পূর্ব থেকেই সফটওয়্যার থাকত।
সাইকেল উৎপাদনের পার্টসগুলো তারা অন্য প্রতিষ্ঠান থেকে কিনে এনে নিজেরা সাইকেল উৎপাদন করে সেগুলো বাজারে বিক্রয় করত। উদ্দীপকের কথার মধ্যে কোনো জায়গায়ই তাদের ব্যবসায়িক অনলাইনের কথা উল্লেখ করা হয় নি। শুধু তাদের পার্টসের মজুদ ঠিক রাখার জন্য একটি সফটওয়্যার ব্যবহারের কথা বলা হয়েছে।
উদ্দীপকটিতে মাইক্রো কোম্পানি সাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান। কিন্তু সাইকেলের পার্টস ক্রয় এবং সাইকেল বিক্রয়ের ক্ষেত্রে কোনো অনলাইনের কথা বলা হয় নি। কিন্তু মজুদের পার্টসের স্বল্পতার কারণে উৎপাদন বন্ধ থাকায় শুধু একটি সফটওয়্যার ব্যবহারের কথা এখানে বলা হয়েছে। যাতে করে পার্টস শেষ হবার আগেই ফরমায়েশ প্রদানের মাধ্যমে সেগুলো সংগ্রহ করে উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা যায়।
পরিশেষে বলা যায়, অনলাইন ব্যবসায় হলে অবশ্যই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনলাইনের কথা উল্লেখ থাকত। উল্লেখ না থাকার কারণে আমার মনে হয় এটা অনলাইন ব্যবসায় না।