1 Answers

উদ্দীপকের সংগঠন দুটি হলো কোম্পানি সংগঠন ও সমবায় সংগঠন। এ দুটির মধ্যে সমবায় সংগঠন জনকল্যাণে অধিকতর ভূমিকা রাখতে পারে।

আইনের অধীনে গঠিত ও পরিচালিত কৃত্রিম ব্যক্তি স্বত্বার অধিকারী সীমিত দায়বিশিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠানকে কোম্পানি সংগঠন বলে। কোম্পানি সংগঠন আইনের অধীনে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় বিধায় এ ব্যবসায় সহজে ভাঙে না এবং তা চিরন্তন অস্তিত্বের মর্যাদা লাভ করে। অর্থাৎ কোম্পানি সংগঠন ব্যবসায়িক উদ্দেশ্যে গঠন করা হয় বা গঠিত হয়। অন্যদিকে, নিজেদের অর্থনৈতিক কল্যাণ লাভের জন্য সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তোলা সংগঠনকে সমবায় সংগঠন বলে। তুলনামূলকভাবে কমবিত্তসম্পন্ন সমশ্রেণি বা পেশার মানুষ নিজেদের স্বার্থে সংঘবদ্ধ হয়ে সমঅধিকারের ভিত্তিতে সমবায় আইনের আওতায় এ ধরনের সংগঠন গড়ে তোলে। অর্থাৎ সমবায় সংগঠন জনকল্যাণের উদ্দেশ্যে গঠিত হয়।

কোম্পানি সংগঠন সারাবিশ্বে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে কোম্পানি সংগঠন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর্থিক সামর্থ্য থাকায় এরূপ প্রতিষ্ঠান বিভিন্ন শিক্ষা, দাতব্য ও ধর্মীয় প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করার মাধ্যমে জনকল্যাণে ভূমিকা রাখে।

সমবায় সংগঠন মানুষের মাঝে আত্মকর্মসংস্থানের পথ নির্দেশের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে। ঋণের সুযোগ সৃষ্টি, দারিদ্র দূরীকরণ, সঞ্চয়ের অভ্যাস সৃষ্টি ও মূলধন গঠন এবং মধ্যস্থ ব্যবসায়ীদের দৌরাত্ম হ্রাসের মাধ্যমে জনহিতকর কাজ করে থাকে।

পরিশেষে বলা যায়, কোম্পানি সংগঠন মূলত ব্যবসায়িক উদ্দেশ্যকে সামনে নিয়ে বিভিন্ন জনহিতকর কাজ করে থাকে। আর সমবায় সংগঠন জনকল্যাণের উদ্দেশ্যেই গঠিত হয় এবং তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। তাই বলা যায়, দুটি সংগঠনের মধ্যে সমবায় সংগঠন জনকল্যাণে অধিকতর ভূমিকা রাখে।

6 views

Related Questions