1 Answers

উদ্দীপকে পরামর্শক নিয়োগের কারণে কোম্পানি সংগঠন কাঠামোর পরিবর্তন ঘটেছে। পরামর্শক নিয়োগের ফলে সরলরৈখিক সংগঠন থেকে পরিবর্তন হয়ে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন 'হয়েছে।

যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মী ব্যবহার করা হয়, তাকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন বলে।

সরলরৈখিক, ও পদস্থকর্মী সংগঠনে দু'ধরনের কর্মী থাকে; একদল সরলরৈখিক কর্মী বা নির্বাহী ও অন্যদল উপদেষ্টা কর্মী। দু'ধরনের কর্মী থাকায় এক্ষেত্রে সরলরৈখিক কর্তৃত্ব ও সহযোগী কর্তৃত্ব বিরাজ করে। এক্ষেত্রে সংগঠনের কর্তৃত্বরেখা ব্যবস্থাপনার শীর্ষস্তর হতে ক্রমান্বয়ে নিম্নস্তরে নেমে আসে। এক্ষেত্রে সরলরৈখিক কর্মকর্তার পাশে উপদেষ্টা কর্মিগণ প্রয়োজনীয় অবস্থান গ্রহণ করে। দু'ধরনের কর্মী থাকলেও সরলরৈখিক কর্মকর্তাগণই এক্ষেত্রে ব্যবস্থাপনার মূল দায়িত্বে নিয়োজিত থাকে এবং পদস্থ বা সহযোগী কর্মীদের কাজ হলো সরলরৈখিক কর্মকর্তাকে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশ প্রদান এবং কার্যক্ষেত্রে সহযোগিতা করা।

তাই বলা যায়, উদ্দীপকে পরামর্শক নিয়োগের কারণে কোম্পানি সংগঠন কাঠামোতে পরিবর্তন ঘটেছে। অর্থাৎ সরলরৈখিক সংগঠন কাঠামো থেকে পরিবর্তন হয়ে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন হয়েছে।

5 views

Related Questions