1 Answers

হ্যাঁ, বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার ক্ষেত্রে উদ্দীপকে বর্ণিত লেখকগণ ছাড়া আরও কয়েকজন লেখকের ভূমিকা রয়েছে। ভারতীয় উপমহাদেশে সমাজচিন্তার ইতিহাস প্রায় দু'হাজার বছরের পুরোনো। কৌটিল্যের অর্থশাস্ত্র, বাৎসায়নের কামসূত্র, আল-বেরুনির ভারততত্ত্ব ও আবুল ফজলের আইন-ই-আকবরি এবং আকবরনামা ইত্যাদি গ্রন্থে বাংলাদেশ সমাজের চমৎকার সব বিবরণ রয়েছে। এছাড়া সৈয়দ গোলাম হোসেন খান-এর সিয়েরুল মেতোখবিন গ্রন্থে তৎকালীন বাংলার সামাজিক অবস্থা ও ঘটনাবলি লিপিবদ্ধ আছে। উইলিয়াম উইলসন হান্টারের সম্পাদনায় উনিশ শতকের শেষের দিকে সামাজিক তথ্যের একটি মৌলিক গ্রন্থ 'The Imperial Gazetteer' প্রকাশিত হয়। এর মাধ্যমে ব্রিটিশ শাসনামলে বাংলার সাথে ভারতের অন্যান্য অঞ্চলের পার্থক্য বিশেষ করে ভূমিব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায়। উইলিয়াম হান্টার, হেনরি মেইন, ফার্মিংগার, হলিংবেরি প্রমুখ ইংরেজ লেখকদের রচনায় বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, ইতিহাস ও প্রথা-পদ্ধতির সম্যক পরিচয় পাওয়া যায়। এক্ষেত্রে স্যার উইলিয়াম হান্টারের 'Annals of Rural Bengal' এবং 'The Indian Musalmans' গ্রন্থ দুটি বিশেষ গুরুত্বপূর্ণ।

উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমির ক্ষেত্রে উদ্দীপকে বর্ণিত লেখকগণ ছাড়া অন্য লেখকদেরও বিশেষ ভূমিকা রয়েছে।

4 views

Related Questions