1 Answers

মেহেদীর ব্যবসায়ের উদ্যোগ উন্নয়ন ঋণ সহায়তা ছাড়া ব্যাহত হতো বলে আমি মনে করি।

ব্যবসায় স্থাপনে যে সকল সহযোগিতা প্রয়োজন হয় তার মধ্যে ঋণ সহায়তা অন্যতম। এটি ব্যবসায়ের গতিশীলতা বাড়িয়ে দেয়। ঋণ হলো ধার বা কর্জ যা সুদের বিনিময়ে গ্রহণ করা হয়।

মেহেদী ঋণ সহায়তা ছাড়া উদ্যোগ সফল করতে পারতেন না। একজন উদ্যোক্তাকে তখনই সফল উদ্যোক্তা বলা যায় যখন তিনি উদ্যোগটিকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যান। মেহেদী যশোরের দড়াটানা মোড়ে ফুলের ব্যবসায় স্থাপন করেছিলেন। তার এ উদ্যোগ সফল করার জন্য সম্প্রসারণ অপরিহার্য। সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় মূলধন তিনি নিজস্ব তহবিল থেকে যোগান দিতে না পারায় ঋণ সহায়তা গ্রহণ করেন।

ঋণ সহায়তা না পেলে মেহেদী ব্যবসায়ের আয়তন বৃদ্ধি করতে পারতেন না। ফলে ক্রেতারা চাহিদামতো পণ্য সংগ্রহ করতে পারত না। এতে ব্যবসায়ের সুনাম হ্রাস পেত এবং তিনি প্রতিযোগিতায় পিছিয়ে পড়তেন। এক সময় সম্প্রসারণের অভাবে তার উদ্যোগটি থেমে যেত। সুতরাং মেহেদীর ব্যবসায় উদ্যোগ উন্নয়নে ঋণ সহায়তা অপরিহার্য ছিল। তাই বলা যায়, মেহেদীর ব্যবসায়ের উদ্যোগ উন্নয়ন ঋণ সহায়তা ছাড়া ব্যাহত হতো বলে আমি মনে করি।

4 views

Related Questions