1 Answers
আমি মনে করি চিকিৎসাসেবা ছাড়া আরও অনেক ক্ষেত্রে প্রতীক ব্যবহারের গুরুত্ব রয়েছে। প্রতীকের সহায়তায় নানারকম কার্যক্রম পরিচালনা করা হয় তা হলো- কোনো দেশের পতাকা 'সে দেশের প্রতীক, গাড়িতে লাল রঙের '+' চিহ্ন হলো চিকিৎসাসেবার প্রতীক, রাস্তার 'লাল বাতি' হলো গাড়ি থামানোর প্রতীক। মূলত প্রতীক হলো এমন বিষয়, যা সংক্ষিপ্তরূপে ব্যবহৃত হয়ে কোনো কিছুর অর্থকে স্পষ্ট করে ভাষার ত্রুটি দূর করে। তাছাড়া প্রতীক হলো সচেতনতার সুপরিকল্পিত ব্যবস্থা। আমাদের দৈনন্দিন সামাজিক জীবন থেকে শুরু করে জীবনের অন্যান্য ক্ষেত্রেও প্রতীকের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। যেমন- ধর্মীয় ও সামাজিক জীবনে মাথায় টুপি বা পাগড়ি, সিঁদুর বা শঙ্কের ব্যবহার বিশেষ ধর্মীয় ও সামাজিক স্বীকৃতির প্রতীক হিসেবে কাজ করে। জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের সময় সাইরেনের বিভিন্ন শব্দ নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার প্রতীক হিসেবে কাজ করে। তেমনিভাবে ট্রাফিকের লালবাতি চলন্ত গাড়ির প্রতিরোধের প্রতীক হিসেবে কাজ করে। উপর্যুক্ত আলোচনা শেষে প্রতীয়মান হয় যে, চিকিৎসা সেবা ছাড়া আরও অন্যান্য ক্ষেত্রে প্রতীক ব্যবহারের গুরুত্ব রয়েছে। তাই প্রতীক ব্যবহারের গুরুত্ব অপরিসীম।