1 Answers
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হলো প্রচারের মাধ্যমে প্রসার ঘটানো।
যে সকল ব্যবসায়িক কর্মকাণ্ড সরাসরি গ্রাহকদের সেবা দানের জন্য সম্পাদন করা হয় তাকে প্রত্যক্ষ সেবা বলে। এ ব্যবসায়ের প্রধান লক্ষ্য হলো গ্রাহকদের সেবা প্রদান করা। সেবা প্রদানের মাধ্যমে অর্থ উপার্জিত হয়। এ ধরনের প্রতিষ্ঠান থেকে অধিক অর্থ উপার্জন করতে হলে প্রয়োজন প্রচারের বৃদ্ধি ঘটানো।
উদ্দীপকের জনাব আকিব চৌধুরি 'চৌধুরি লিগ্যাল এইড' নামে একটি ফার্ম গঠন করেন প্রতিষ্ঠানটি নতুন হওয়ায় গ্রাহক সংখ্যা কম। কিন্তু তিনি অল্প দিনের মধ্যে গ্রাহকদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হন। কিন্তু তার প্রতিষ্ঠান সম্পর্কে অনেকেই অবগত নয়। এর ফলে ব্যবসায়িক কার্যক্রম চালাতে তিনি সমস্যার সম্মুখীন হন। তার প্রতিষ্ঠান সম্পর্কে গ্রাহকদের অবগত করাতে পারলে তিনি এসমস্যা সমাধান করতে পারবেন। তাই 'চৌধুরি লিগাল এইড'-এর প্রচার বৃদ্ধির জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাইনবোর্ড লাগানো, লিফলেট বিতরণ, ভিজিটিং কার্ড বিতরণ, সামাজিক ও সাংস্কৃতিক সভা সমাবেশে অংশ গ্রহণ ও গণসংযোগের মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব বলে আমি মনে করি।
পরিশেষে বলা যায় যে, জনাব আকিব চৌধুরী তার ফার্মের গ্রাহক সংখ্যা বাড়ানোর ফলে উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হলো প্রচারের বৃদ্ধি ঘটানো।