1 Answers
উদ্দীপকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অধিক কার্যকর বলে আমি মনে করি।
যে নেতৃত্ব ব্যবস্থায় নেতা সকল ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখে এবং নিজে ইচ্ছেমতো সিদ্ধান্ত গ্রহণ করে, তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে।
উদ্দীপকে আসাদ আহমেদ 'ভিক্টর সিমেন্ট ইন্ডাস্ট্রিজ'-এর ব্যবস্থাপনা পরিচালক। উক্ত প্রতিষ্ঠানে পরামর্শমূলক নির্দেশনা প্রদান করে এবং কর্মী ব্যবস্থাপনা ও পণ্যের মানের প্রতিষ্ঠানটি ISO সনদ লাভ করে। তবে সম্প্রতি প্রতিযোগী প্রতিষ্ঠানের ইন্ধনে কিছু শ্রমিক উক্ত প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এমতাবস্থায় উক্ত প্রতিষ্ঠানে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব প্রদান করা উচিত। এরূপ নেতৃত্ব প্রদান করলে আসাদ আহমেদ যা ভালো মনে করেন, তাই করতে পারবেন এবং তার কাজের জন্য কারও নিকট জবাবদিহি করতে বাধ্য হবেন না। এক্ষেত্রে আসাদ আহমেদ কর্মীদেরকে ভয়-ভীতি প্রদর্শন করেও কাজ আদায় করতে পারবেন। তবে এরূপ নেতৃত্ব নেতার জন্য সন্তুষ্টবর্ধক হলেও জনশক্তি সবসময়ই এরূপ নেতৃত্বকে অপছন্দ করে।
পরিশেষে বলা যায়, ভিক্টর সিমেন্ট ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠানটিতে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য পরামর্শমূলক নির্দেশনা পরিহার করে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব প্রদান করা উচিত বলে আমি মনে করি।