1 Answers

নিউ স্টাইল লি. এর জন্যে গণতান্ত্রিক নেতৃত্ব অধিক যৌক্তিক বলে আমি মনে করি।

যে নেতৃত্বে অধস্তনদের সাথে আলোচনা ও পরামর্শ করে কার্য পরিচালনা করেন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এ নেতৃত্বে সংগঠন সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয় বলে এটি বিশ্বে সর্বোত্তম নেতৃত্ব হিসেবে বিবেচনা করা হয়।

গণতান্ত্রিক নেতা কর্মীদের আদেশ দেন, আদেশ বুঝিয়ে দেন, প্রশ্ন করার সুযোগ দেন এবং প্রশ্নের উত্তর দেন। এখানে কর্মীদেরকে উৎসাহিত করা হয়। যেকে না বিষয়ে নেতা তার অধস্তন কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন। ফলে কর্মীরা নেতার প্রতি আস্থাশীল হয় এবং নেতা কর্মীদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ প্রকাশ করেন। গণতান্ত্রিক নেতৃত্বের ফলে গণতান্ত্রিক মূল্যবোধ এবং সকলের মতামতের সুযোগ সৃষ্টি হয়। গণতান্ত্রিক নেতৃত্বের মাঝে থাকে সাম্য ও মত প্রকাশের স্বাধীনতা। এর ফলে সংগঠন অধিক ফলপ্রসূ ও কার্যকর হয়। গণতান্ত্রিক নেতৃত্বে কর্মীদের মনোবল বৃদ্ধি পায় এবং উৎপাদন মানসম্মত ও অধিক হয়।

উদ্দীপকে দেখা যায়, নিউ স্টাইল লি. নামক প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের অধিক সহানুভূতিশীলতার সুবাদে কর্মীরা অলস হয়ে পড়েছে এবং কর্মীরা কাজ এড়িয়ে চলছে ফলে প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়েছে। অর্থাৎ, বলা যায়, প্রতিষ্ঠানটি পিতৃসুলভ নেতৃত্ব প্রদান করেছিল। কিন্তু প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নেতৃত্ব পরিবর্তন করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কর্মীদের থেকে কাজ আদায় করতে চান এবং কোনো পরিকল্পনা প্রণয়নে কর্মীদের অংশগ্রহণ করতে না দেওয়ার সিদ্ধান্ত নেন। অর্থাৎ তিনি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব গ্রহণ করতে চান। কিন্তু এ নেতৃত্বের বিভিন্ন নেতিবাচক প্রভাব রয়েছে। তিনি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, কর্মীদের অলসতা দূর ও কর্মীদের কাজ থেকে এড়িয়ে চলা রোধ করতে নিউ স্টাইল লি. এর জন্যে গণতান্ত্রিক নেতৃত্বই অধিক যৌক্তিক বলে মনে করা যায়।

4 views

Related Questions