1 Answers
উদ্দীপকে অবস্থা উত্তরণের জন্য কর্মীকেন্দ্রিক নেতৃত্ব ব্যবস্থা উপযোগী। যে নেতৃত্ব ব্যবস্থায় নেতা কাজের পাশাপাশি কর্মীদের মানসিক দিকটি সর্বাগ্রে বিবেচনা করেন এবং সহানুভূতির সাথে সমস্যা সমাধানের চেষ্টা করেন, তাকে কর্মীকেন্দ্রিক নেতৃত্ব বলে। এ ধরনের নেতৃত্বে কর্মের চেয়ে কর্মীকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এতে কর্মীর ভালো-মন্দ, সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে সন্তুষ্টি অর্জন করে নেতৃত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো হয়। উদ্দীপকে উৎপাদন ব্যবস্থাপক মি. জহীর নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি কাজ করতে বাধ্য করেন। তিনি উৎপাদন বৃদ্ধির জন্য কর্মীদের সুযোগ-সুবিধা বিবেচনা করেন না। মি. জহীরের নেতৃত্ব ব্যবস্থায় কাজ আদায় হলেও মাঝে মধ্যে কর্মীদের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। এতে উৎপাদন বৃদ্ধিতে বাধার সৃষ্টি হবে। মি, জহীরের ব্যবসায়ে কর্মকেন্দ্রিক নেতৃত্বের চাইতে কর্মীকেন্দ্রিক নেতৃত্ব বেশি উপযোগী হবে। কেননা এতে নেতা কর্মীদের ভালো-মন্দ বিবেচনায় এনে সন্তুষ্টি অর্জনের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির প্রয়াস চালানো হয়। মি. জহির যদি কর্মীকেন্দ্রিক নেতৃত্ব অনুসরণ করেন তবে কর্মীরা মনোবল নিয়ে সন্তুষ্টির সাথে কাজ করবে যা উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে। সুতরাং বলা যায়, উদ্দীপকের অবস্থা উত্তরণের জন্য কর্মীকেন্দ্রিক নেতৃত্ব উপযোগী।