1 Answers
উদ্দীপকের ঢাকী গ্রামের লোকজন সচেতনতাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বায়ু দূষণ থেকে মুক্তি পেতে পারে বলে আমি মনে করি। - বায়ু দূষণ প্রতিরোধের সর্বাপেক্ষা কার্যকর উপায় হলো বায়ু দূষণগুলোর উৎসমূলে দূষণ বন্ধ করা বা দূষণের মাত্রা কমানো।
ঢাকী গ্রামের অনেকগুলো ইটভাটা চালু হওয়ায় পরিবেশের ক্ষতিসাধন হচ্ছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে ঢাকী গ্রামের লোকজন ইটভাটার মালিকদের পরামর্শ দিতে পারে তারা যেন ইটের ভাটাগুলো সরকারি নিয়ম মেনে চিমনি ব্যবহার করে। ইটভাটাগুলোতে ১২০ ফুট উচ্চতার চিমনি লাগালে বায়ু দূষণ কিছুটা হ্রাস পাবে।
ইটভাটার মালিকদের ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন, ১৯৮৯ এবং ইট পোড়ানোর নিয়ন্ত্রণ বিধিমালা অনুসরণ করে ইট পোড়াতে হবে। বায়ু দূষণের মাত্রা অধিক হলে ইটভাটার মালিকদের ঐ ইটভাটাগুলো দূরবর্তী কোথাও স্থানান্তর করে নেওয়া উচিত যেখানে মানুষের বসবাস কম। তা হলেই বায়ু দূষণ রোধ করা সম্ভব হবে।
সুতরাং বলা যায়, ঢাকী গ্রামের লোকজন উপর্যুক্ত উপায় অবলম্বন করে পরিবেশের বায়ু দূষণ থেকে মুক্তি পেতে পারবে।