1 Answers
উদ্দীপকের সমবায় সমিতির মাধ্যমে ঢাকী গ্রামের কৃষকদের ভাগ্যের পরিবর্তন ঘটবে।
সমবায় একটি ভিন্ন ধরনের ব্যবসায় সংগঠন। কোনো বিশেষ শ্রেণি বা পেশার লোক নিজেদের আর্থিক কল্যাণসাধনের উদ্দেশ্যে সমবায় সমিতি গঠন করে।
উদ্দীপকে পূর্বে ঢাকী গ্রামের কৃষকরা মহাজনদের নিকট থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে ধান চাষ করত এবং উৎপাদিত ধান মহাজনদের নিকট অল্প দামে বিক্রয় করত। ফলে ধান চাষ করে কৃষকরা খুব বেশি লাভবান হতো না। কিন্তু সমবায় সমিতি গড়ে তোলার পর তারা নিজেদের আমানত থেকে ঋণ নেওয়ার ফলে উচ্চ হারে সুদ দিতে হয় না এবং ধান ন্যায্যমূল্যে বিক্রয় করতে পারবে। এতে তারা ধান চাষ করে পূর্বের চেয়ে বেশি লাভবান হবেন।
সুতরাং, উদ্দীপকের সমবায় সমিতির মাধ্যমে ঢাকী গ্রামের কৃষকদের ভাগ্যের পরিবর্তন ঘটবে।
5 views
Answered