1 Answers
আলীপুর গ্রামের বর্তমান অবস্থা আর্থ-সামাজিক পরিবর্তনে কার্যকর ও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি মনে করি।
সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামোর অভ্যন্তরে সংঘটিত এমন পরিবর্তনকে বোঝায় যার দীর্ঘমেয়াদি এবং আপেক্ষিক অর্থে গুরুত্বপূর্ণ ফলশ্রুতি রয়েছে। ভৌগোলিক পরিবর্তনের তুলনায় সামাজিক পরিবর্তন দ্রুতগতিতে সাধিত হয়। সামাজিক পরিবর্তনের মাধ্যমে সমাজের মধ্যস্থ সাংস্কৃতিক, অর্থনৈতিক, আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন আসে।
উদ্দীপকে আলীপুর গ্রামে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে তারা বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতে পারছে। এখন তারা পূর্বের তুলনায় অতিদ্রুত সময়ের মধ্যে শহরে পৌছাতে পারছে। পূর্বে যাতায়াত ব্যবস্থার সুব্যবস্থা না থাকায় তারা কৃষিপণ্যের ন্যায্যমূল্য পেতো না কিন্তু বর্তমানে তা দূরীভূত হয়েছে। বর্তমানে তাদের এলাকায় নতুন শিল্পকারখানা গড়ে উঠেছে যার ফলে নতুন কর্মসংস্থানও বৃদ্ধি পেয়েছে। এর ফলে গ্রামটি ধীরে ধীরে অর্থনৈতিকভাবে উন্নত হয়ে উঠছে। কিন্তু যদি যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধিত না হতো তাহলে তাদের সমাজজীবনে আর্থ-সামাজিক উন্নতি সম্ভব হতো না।
উপরের আলোচনা থেকে নির্দ্বিধায় বলতে পারি যে, উক্ত গ্রামের সামাজিক পরিবর্তন তাদের আর্থ-সামাজিক পরিবর্তনে যুগান্তকারী প্রভাব ফেলবে।