1 Answers

উদ্দীপকে রহিম ও রহমত দুজনেই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে।

রহিম মধ্য মার্চ থেকে মধ্য জুন পর্যন্ত সময়ে জমিতে ফসল চাষ করে, যা খরিফ-১ মৌসুমের অন্তর্গত। অন্যদিকে রহমত মধ্য জুন থেকে মধ্য সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ফসল চাষ করে, যা খরিফ-২ মৌসুমের অন্তর্গত। খরিফ-১ মৌসুমে বৃষ্টিপাতের পরিমাণ মাঝারি থাকায় জলাবদ্ধতার আশঙ্কা থাকে না। এ সময়ে তাপমাত্রা বেশি থাকে। বায়ুর আর্দ্রতা মাঝারি। এই মৌসুমে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ মাঝারি মাত্রার হয়। মাঝে মাঝে পানি নিষ্কাশনের প্রয়োজন হতে পারে।

অন্যদিকে খরিফ-২ মৌসুমে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি থাকে, তাই জলাবদ্ধতা হওয়ার সম্ভাবনা দেখা দেয়। জমি থেকে পানি নিষ্কাশনের সম্ভাবনা বেশি থাকে না। বাতাসের তাপমাত্রা ও বায়ুর আর্দ্রতা বেশি থাকে। অধিকাংশ সময় আকাশ মেঘলা থাকে। ফলে রোগাবালাই ও পোকামাকড়ের আক্রমণ বেশি হয়। তাই ফসল উৎপাদনে সমস্যা দেখা দেয়।

উপরের আলোচনা হতে এটা প্রতীয়মান হয় যে খরিফ-২ মৌসুম- এর তুলনায় খরিফ-১ মৌসুম শস্য উৎপাদনের জন্য বেশি উপযোগী।

5 views

Related Questions