1 Answers

উদ্দীপকে বর্ণিত তরুণদের উন্নয়নমূলক সংঘ 'রংধনু' বাতিসা গ্রামবাসী তথা জনগণের ওপর ইতিবাচক প্রভাব বিস্তার করছে বলে আমি মনে করি।

সমাজবিজ্ঞানী ম্যাকাইভার সংঘের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, "এক বা একাধিক সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সংগঠিত দলই হচ্ছে। সংঘ।" এ দৃষ্টিকোণ থেকে উদ্দীপকের 'রংধনু' সংগঠনটির মতো কোনো যুব সমিতি, রাজনৈতিক দল কিংবা সংগঠিত অপরাধী চক্রকে সংঘ বলা যায়। যেহেতু সংঘের সদস্যরা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনে একত্রিত হয় সেহেতু উদ্দেশ্যের ধরন অনুযায়ী তা সংশ্লিষ্ট জনগোষ্ঠীর ওপর ইতিবাচক কিংবা নেতিবাচক প্রভাব ফেলে।

উদ্দীপকের 'রংধনু' সংঘের সদস্যরা সমাজকল্যাণমূলক কাজের জন্য একত্রিত হয়েছে। তরুণদের এ ধরনের কর্মকাণ্ড তাদের এবং গ্রামবাসীর ওপর নিঃসন্দেহে ইতিবাচক প্রভাব ফেলবে। এর ফলে সংঘটির সদস্য ও গ্রামবাসীদের মধ্যে ঐক্য ও সহযোগিতার মনোভাব তৈরি হবে। শুধু তাই নয়, যেহেতু তরুণরা 'রংধনু' সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে গ্রামের নারীদের সহায়তা নিয়েছে সেহেতু নারীদের প্রতি সমাজে বিদ্যমান দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন আসবে এবং সামাজিক ও জেন্ডার বৈষম্য অনেকাংশে কমে যাবে। সর্বোপরি সংগঠনটির উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফলে আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, যে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে উদ্দীপকের 'রংধনু' নামক সংঘটি গঠিত হয়েছে তা বাস্তবায়ন করা গেলে সংঘটির তরুণ সদস্যবৃন্দ এবং গ্রামবাসীর ওপর ইতিবাচক প্রভাব বিস্তার করবে।

6 views

Related Questions