1 Answers

উদ্দীপকে কলকারখানার ব্যাপক বিস্তার কৃষিক্ষেত্র ছাড়াও কর্মসংস্থান, বাসস্থান ও জীবনযাত্রার মানের ওপর প্রভাব বিস্তার করেছে বলে আমি মনে করি।

শিল্পায়ন ও নগরায়ণ উভয়ই অকৃষিজ পেশার সাথে সম্পৃক্ত। যে অঞ্চলে শিল্পায়ন তথা কলকারখানা গড়ে ওঠে, সেখানে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় মানুষ কৃষিকাজে আগ্রহ হারিয়ে ফেলে এবং অকৃষিজ পেশায় নিজেকে নিয়োজিত করে। আবার শিল্পায়নের অত্যাবশ্যকীয় ফল হলো নগরায়ণ। এর ফলে বাসস্থানের প্রকৃতিতেও পরিবর্তন সাধিত হয়। মানুষ মাটি, ছন বা কাঠের তৈরি ঘরবাড়ির পরিবর্তে ইট দ্বারা নির্মিত বাড়িঘরে বসবাস করতে আরম্ভ করে। এছাড়া শিল্পায়ন তথা কলকারখানা গড়ে ওঠায় মানুষের আয়ের পরিমাণও বৃদ্ধি পায়। ফলে স্বাভাবিকভাবেই তাদের সঞ্চয়ের পরিমাণও বৃদ্ধি পায়, যা তাদের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উদ্দীপকে লক্ষণীয় যে, রাজশাহী বিভাগের জেলা শহরে কলকারখানা গড়ে ওঠার ফলে মানুষ অকৃষিজ পেশার সাথে জড়িত হচ্ছে, তাদের বাসস্থানের প্রকৃতিতেও পরিবর্তন সাধিত হয়েছে। পাশাপাশি তাদের জীবনযাত্রার মানও বৃদ্ধি পেয়েছে যা মূলত শিল্পায়ন ও নগরায়ণের কারণেই সম্ভবপর হয়েছে।

পরিশেষে বলা যায় যে, শিল্পায়ন তথা কলকারখানার ব্যাপক বিস্তার রাজশাহী বিভাগের জেলা শহরের কৃষিক্ষেত্র ছাড়াও কর্মসংস্থান, বাসস্থান ও জীবনযাত্রার ওপর প্রভাব বিস্তার করেছে।

4 views

Related Questions