1 Answers

উদ্দীপকের আকবর মিঞার পরিবারের পরিবর্তনে শিল্পায়ন ও নগরায়ণের নেতিবাচক প্রভাব কাজ করেছে বলে আমি মনে করি। শিল্পায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কৃষি ও হস্তচালিত অর্থনীতির সমাজব্যবস্থা, যান্ত্রিক শিল্পভিত্তিক ও উৎপাদনমুখী অর্থনীতির সমাজে রূপান্তরিত হয়। অন্যদিকে ব্যাপক শিল্পায়নের ফলে গ্রামীণ জীবন ছেড়ে নগর জীবন পদ্ধতি গ্রহণের প্রক্রিয়া হচ্ছে নগরায়ণ। শিল্পায়ন ও নগরায়ণের ফলে সমাজে নানা পরিবর্তন সূচিত হয়। এর ফলে নতুন কর্মসংস্থানের আশায় মানুষ নগরে গিয়ে অণু পরিবার গঠন করে, যা গ্রামীণ যৌথ পরিবার ব্যবস্থার ভাঙন ঘটায়। ফলে পরিবারের আকার ও কাঠামোতেও আসে সূদুরপ্রসারী পরিবর্তন। শিল্পায়ন ও নগরায়ণ একদিকে যেমন নতুন নতুন কাজের সুযোগ-সুবিধা সৃষ্টি করে, অন্যদিকে সমাজে নানা সমস্যারও সৃষ্টি করে। সর্বোপরি শিল্পায়ন ও নগরায়ণের ফলে ব্যক্তির বংশানুক্রমে চলে আসা জীবনযাপন পদ্ধতিতেও পরিবর্তন ঘটে। যেমনটি উদ্দীপকের আকবর মিঞার পরিবারের ক্ষেত্রেও দেখা যায়।

উদ্দীপকের আকবর মিঞা তার স্ত্রী, পুত্র, পুত্রদের স্ত্রী, নাতি-নাতনিসহ একসাথে বসবাস করতেন। তার পরিবারের পুরুষ সদস্যরা সবাই নিজেদের জমিতে কৃষিকাজ করত। তবে সম্প্রতি একটি বড় শিল্পগোষ্ঠী তাদের গ্রামের প্রায় সব জমি কিনে গাড়ি নির্মাণ কারখানা বানিয়েছে। যার ফলে বাধ্য হয়ে আকবর মিঞার পুত্ররা নতুন কর্মসংস্থানের আশায় যার যার পরিবার নিয়ে নিকটবর্তী শহরে চলে যায়। অর্থাৎ, তাদের জীবনে শিল্পায়ন ও নগরায়ণ প্রত্যক্ষ প্রভাব ফেলেছে।

উপরের আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, আকবর মিঞার পরিবারের পরিবর্তনে শিল্পায়ন ও নগরায়ণের প্রভাব কাজ করেছে।

4 views

Related Questions