1 Answers

উদ্দীপকে গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণের কারণে প্রথম প্রতিষ্ঠানটি সফলতা পাচ্ছে বলে আমি মনে করি।

যে নেতৃত্ব ব্যবস্থায় নেতা গণতান্ত্রিক মানসিকতাসম্পন্ন হয় এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধস্তনদের মতামত ও পরামর্শ গ্রহণ করে, তাকে গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক নেতৃত্ব বলে।

উদ্দীপকে মিসেস নুসারাত গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করে প্রতিষ্ঠান পরিচালনা করেন। তার কারখানায় সিদ্ধান্ত গ্রহণে সকল স্তরে কর্মকর্তা ও কর্মচারীদের পরামর্শ গ্রহণ করেন। এতে কর্মীদের মধ্যে প্রশাসনের প্রতি ইতিবাচক ধারণা সৃষ্টি হয়। ফলে প্রতিষ্ঠানে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নেতৃত্বের কারণে নেতা সকল ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত না রেখে প্রয়োজনীয় কর্তৃত্ব অধস্তনদের কাছে হস্তান্তর করে। অনুসারীদের ইচ্ছা-অনিচ্ছা, আশা-আকাঙ্ক্ষাকে এক্ষেত্রে গুরুত্ব প্রদান করা হয়ে থাকে। কারণ যেসব প্রতিষ্ঠান গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করে থাকে তাদের সফলতা অর্জনের সম্ভাবনা বেশি থাকে।

সুতরাং নেতৃত্বের ধরন বিচারে গণতান্ত্রিক নেতৃত্বের কারণে প্রথম প্রতিষ্ঠানটি সফলতা পায়।

4 views

Related Questions