উৎপাদন ব্যবস্থাপকের নেতৃত্বের ধরনটি তুমি কি সমর্থন কর? যুক্তিসহ ব্যাখ্যা কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উৎপাদন ব্যবস্থাপকের ধরনটি হলো স্বৈরতান্ত্রিক বা প্রভুত্বমূলক নেতৃত্ব। এ ধরনের নেতৃত্ব সমর্থনযোগ্য নয়।
স্বৈরতান্ত্রিক নেতৃত্বের ক্ষেত্রে নেতা সকল ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখে এবং নিজে ইচ্ছেমতো সিদ্ধান্ত গ্রহণ করে। এরূপ নেতৃত্ব সাধারণত নেতিবাচক হয় এবং এক্ষেত্রে কর্মীদেরকে ভয়-ভীতি প্রদর্শন ও শাস্তি প্রদানের মাধ্যমে কাজ আদায়ের চেষ্টা করা হয়ে থাকে।
উদ্দীপকে কারখানার উৎপাদন ব্যবস্থাপক কারও সাথে আলাপ না করে নিজে একাই টার্গেট নির্ধারণ করে দেন এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কাজ আদায় করেন। প্রথমদিকে কারখানার উৎপাদন বৃদ্ধি পেলেও পরে তা হ্রাস পেতে থাকে।
তাই বলা যায়, উদ্দীপকের উৎপাদন ব্যবস্থাপকের নেতৃত্বের ধরনটি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। এ ধরনের নেতৃত্ব সমর্থনযোগ্য নয় বলে আমি মনে করি।