1 Answers

উদ্দীপকে প্রতিষ্ঠানটি লোকসানের জন্য ক্রয় ব্যবস্থাপকের প্রজ্ঞা ও দূরদর্শিতার গুণাবলির অভাব দায়ী।

জ্ঞানচক্ষু বা বিশেষ জ্ঞান দ্বারা ভবিষ্যৎকে উপলব্ধি বা বুঝতে পারার সামর্থ্যকে প্রজ্ঞা বা দূরদর্শিতা বলে। একজন ব্যবস্থাপককে সবসময়ই পূর্বানুমানের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হয়। তাই ব্যবস্থাপক যদি বর্তমান অবস্থা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় ভবিষ্যৎ সম্পর্কে সঠিক অনুমান করতে ব্যর্থ হয় তবে তার পক্ষে কার্যকর পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব হয় না।

উদ্দীপকে ক্রয় ব্যবস্থাপক মি. শফিক দাম তুলনামূলক কম হওয়ায় বিদেশ থেকে ১০ (দশ) টন জুস আমদানি করেন। কিন্তু আমদানির ১ (এক) মাসের মধ্যে শীত এসে যাওয়ায় জুসের বিক্রি কমে যায়। এতে ঐ বছর কোম্পানি লোকসানের সম্মুখীন হয়। এখানে মি. শফিক সাহেবের প্রজ্ঞা ও দূরদর্শিতার অভাব ছিল। কারণ ক্রয় ব্যবস্থাপক যদি দূরদর্শী হতেন তাহলে পূর্বানুমান করেই তিনি বুঝতে পারতেন যে, একমাস পর শীত মৌসুম এসে যাবে। তখন গ্রীষ্ম মৌসুমের মতো জুস বিক্রি করা সম্ভব হবে না। তাহলে কোম্পানিও লোকসানের সম্মুখীন হতো না।

তাই আমি মনে করি, উদ্দীপকে ক্রয় ব্যবস্থাপক মি. শফিকের প্রজ্ঞা ও দূরদর্শিতার গুণাবলির অভাবের কারণে প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হয়।

5 views

Related Questions