1 Answers

উদ্দীপকে 'আনারকলি' প্রতিষ্ঠানটি শেয়ার ছাড়ার অনুমতিপত্র পাবে না বিধায় কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে।

স্বাধীন সত্তা ও সীমিত দায়বিশিষ্ট ছোট ধরনের কোম্পানি সংগঠন হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি। তাই প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের উদ্দেশ্য শেয়ার 'বিক্রয়ের আহ্বান জানাতে পারে না।

উদ্দীপকে দেখা যায়, 'আনারকলি' প্রতিষ্ঠানটি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে বাজারে বিক্রয় করতে পারে না। এ ধরনের কোম্পানিতে সদস্য সংখ্যা সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৫০ জনে সীমাবদ্ধ থাকে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি সম্প্রসারণের ইচ্ছায় পুঁজির স্বল্পতা দূরীকরণের জন্য তারা বাজারে শেয়ার বিক্রয় করার উদ্যোগ নেয়। আইনগত ভাবে বিভিন্ন দলিলপত্র নিবন্ধকের নিকট দাখিল করে। কিন্তু তাদের প্রতিষ্ঠানে সদস্য সংখ্যা ৪ জন, যা ৫০ জনের অধিক নয়, তাই এর সদস্য সংখ্যার কোন পরিবর্তন হয় নি। যার ফলে প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে যায়। তাই আমার মতে 'আনারকলি' প্রতিষ্ঠানটি শেয়ার ছাড়ার অনুমতি পত্র পাবে না। কারণ এটি একটি প্রাইভেট লি. কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি নয়।

4 views

Related Questions