1 Answers

উদ্দীপকের প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করা শ্রেয় বলে আমি মনে করি।

পাবলিক লিমিটেড কোম্পানিতে অধিক সদস্যসংখ্যা থাকার সুবাদে এবং যেকোনো সময় জনগণের উদ্দেশ্যে শেয়ার ও বিক্রয়ের আহ্বান জানানোর সুযোগে এ সংগঠন অর্থসংস্থানের মাধ্যমে অনেক বৃহদায়তন কোম্পানি হিসেবে গড়ে উঠতে পারে।

উদ্দীপকের কোম্পানিটির কর্তৃপক্ষ ব্যবসায় সম্প্রসারণের চিন্তাভাবনা করছেন। আর এজন্যে অতিরিক্ত ২৩ কোটি টাকা মূলধন প্রয়োজন যা শেয়ার বিক্রি অথবা ব্যাংক ঋণ গ্রহণের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। যেহেতু প্রতিষ্ঠানটির নিকট মূলধন সংগ্রহের দুটি বিকল্প পক্ষ রয়েছে। তাই তার ব্যাংক ঋণ গ্রহণ না করাটাই অধিকতর যুক্তিযুক্ত হবে। কেননা ব্যাংক ঋণের ফলে কোম্পানির দায় বৃদ্ধির পাশাপাশি সুদ বাবদ অধিক খরচ বৃদ্ধি পাবে। ফলে কোম্পানির লাভ হ্রাস পেতে পারে। উক্ত কোম্পানিটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ায় তারা ইচ্ছে করলে তাদের কোম্পানির শেয়ার বিক্রের মাধ্যমে জনগণের নিকট থেকে অর্থসংস্থান করতে পারেন।

সুতরাং আমি মনে করি, ব্যবসায় সম্প্রসারণের জন্য প্রতিষ্ঠানটি জনগণের নিকট শেয়ার বিক্রয়ের মাধ্যমে অর্থসংস্থান করা অধিক যুক্তিযুক্ত।

5 views

Related Questions