1 Answers
ব্যবসায় সম্প্রসারণের জন্য প্রতিষ্ঠানটি জনগণের নিকট শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থসংস্থান করা অধিক যুক্তিযুক্ত।
পাবলিক লিমিটেড কোম্পানিতে অধিক সদস্য সংখ্যা থাকার সুবাদে এবং যেকোনো সময় জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানানোর সুযোগে এ সংগঠন অর্থসংস্থানের মাধ্যমে অনেক বৃহদায়তন কোম্পানি হিসেবে গড়ে উঠতে পারে।
উদ্দীপকের কোম্পানিটি ২০১৭ সালে কারখানা সম্প্রসারণের চিন্তাভাবনা করছেন। কিন্তু বিভিন্ন কারণে বর্তমানে ব্যাংক ঋণের সুদের হার অনেক বেশি। উদ্দীপকের কোম্পানিটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ায় তারা ইচ্ছে করলে তাদের কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রের মাধ্যমে জনগণের নিকট থেকে অর্থসংস্থান করতে পারেন। ব্যাংক ঋণের সুদের হার অনেক বেশি। তাদের যেহেতু জনগণের নিকট থেকে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থসংস্থানের সুযোগ রয়েছে, তাই তাদের উচিত শেয়ার ও ঋণপত্র বিক্রয় করে অর্থসংস্থান করা।
সুতরাং আমি মনে করি, ব্যবসায় সম্প্রসারণের জন্য প্রতিষ্ঠানটি জনগণের নিকট শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থসংস্থান করা অধিক যুক্তিযুক্ত।