1 Answers

উদ্দীপকের ব্যাংকটি মি. শাকিল মজুমদারকে সংরক্ষণমূলক সহায়তা প্রদান করেছে, যা অত্যন্ত প্রয়োজনীয় বলে আমি মনে করি। ব্যবসায় কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণের পথে যে সকল প্রতিবন্ধকতা আছে তা দূর করাই হলো সংরক্ষণমূলক সহায়তা।

উদ্দীপকের শাকিল মজুমদার একজন উদ্যোক্তা। তিনি 'মজুমদার সুজ' নামে একটি কারখানা স্থাপন করেন। একটি সরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে ভালোভাবেই তিনি কারখানাটি পরিচালনা করছিলেন। কিন্তু ব্যবসায়ের চাহিদা বৃদ্ধির ফলে যখন ব্যবসায়টি সম্প্রসারণের প্রয়োজন হলো তখন মি. শাকিল মজুমদারের কাছে প্রয়োজনীয় মূলধন ছিল না। এ অবস্থায় ব্যাংকটি অর্থ সহায়তা প্রদান করে। ফলে মজুমদার সুজ লি.-এর সম্প্রসারণের পথে যে বাধা ছিল তা দূর হয় এবং ব্যবসায়টি টিকে থাকে। সুতরাং এটি একটি সংরক্ষণমূলক সহায়তা।

ব্যাংকের সংরক্ষণমূলক সহায়তা না পেলে মি. শাকিল মজুমদারের ক্রমবর্ধমান চাহিদা মিটিয়ে ব্যবসায়টি টিকিয়ে রাখতে পারতেন না। তার কারখানার সম্প্রসারণ জরুরি ছিল। কারখানা সম্প্রসারণ না করতে পারলে তিনি প্রতিযোগিতায় টিকে থাকতে পারতেন না। সুতরাং ব্যাংকের সংরক্ষণমূলক সহায়তাটি মি. শাকিল মজুমদারের জন্য নিঃসন্দেহে যুক্তিযুক্ত ছিল।

5 views

Related Questions