1 Answers
অন্যান্য প্রকাশনীর জন্য ই-কমার্স পদ্ধতিটি গ্রহণ অত্যন্ত যৌক্তিক হবে বলে আমি মনে করি।
ব্যবসায় জগতে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রতিযোগী প্রতিষ্ঠানের কৌশলগুলো আয়ত্ত করতে হয়।
উদ্দীপকে তৃতীয় নয়ন প্রকাশনা সংস্থা ই-কমার্স পদ্ধতি গ্রহণ করেছে। অন্যান্য প্রকাশনার জন্যও ই-কমার্স পদ্ধতি গ্রহণ করা অধিক যৌক্তিক। কেননা ই-কমার্সের মাধ্যমে প্রকাশনাগুলো স্টল ছাড়াই বই বিক্রয় করতে পারবে। এতে করে বিক্রয়কর্মীর বেতন এবং স্টল খরচ থাকবে না। প্রকাশনাটি ২৪/৭ ঘণ্টাব্যাপী বই বিক্রয় করতে পারবে কিন্তু স্টল বা দোকান থাকলে এটি সম্ভব নয়।
নিজস্ব স্টল বা দোকানের মাধ্যমে বই বিক্রয় করলে নির্দিষ্টসংখ্যক ক্রেতা পাওয়া যায়। কিন্তু ইন্টারনেটের মাধ্যমে দেশের যেকোনো স্থানের এমনকি বিদেশের ক্রেতার নিকট বই বিক্রয় করা যায়। সুতরাং তৃতীয় নয়নের ই-কমার্স পদ্ধতিটি অন্যান্য প্রকাশনার জন্য গ্রহণ করা নিঃসন্দেহে অত্যন্ত যৌক্তিক হবে বলে আমি মনে করি।