1 Answers

সুমনের চাকরি ছেড়ে ব্যবসায় শুরু করা সম্পূর্ণ যৌক্তিক হয়েছে বলে আমি মনে করি। 

চাকরি বলতে বোঝায় নির্দিষ্ট বেতনের বিনিময়ে কারও অধীনে কাজ করা। অপরদিকে মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত হয়ে অর্থনৈতিক কাজ করা হলো ব্যবসায়। এটি স্বাধীন পেশা হওয়ায় চাকরি থেকে উত্তম মনে করা হয়। উদ্দীপকের সুমন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি শুরু করেন। অফিসের নিয়ম-কানুন পছন্দ না হওয়ায় তিনি চাকরি ছেড়ে দিয়ে ক্ষুদ্র ব্যবসায় শুরু করেন। ভারতে সবজি রপ্তানির মাধ্যমে সুমন স্বাধীন পেশায় নিয়োজিত হয়েছেন।

 চাকরিরত অবস্থায় সুমনকে অফিসের নিয়ম-কানুন মেনে চলতে হতো। তার বেতনও ছিল সীমিত। এটি মাসের একটি নির্দিষ্ট সময়ে পাওয়া যেত। চাকরি থেকে তার অতিরিক্ত আয়ের কোনো সুযোগ ছিল না। অপরদিকে ব্যবসায় শুরু করায় সুমন স্বাধীনভাবে কাজ করতে পারছেন। ব্যবসায়ে নিজের দক্ষতা দিয়ে তার মুনাফা বাড়ার সম্ভাবনা আছে। এছাড়া এ কাজে তাকে কোনো জবাবদিহি করতে হয় না। সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি ভোক্তাদের জন্য কল্যাণমূলক কাজও করতে পারবেন। ]

সুতরাং, সুমনের চাকরি ছেড়ে ব্যবসায় শুরু করা যৌক্তিক হয়েছে।

5 views

Related Questions