1 Answers

৩ বছর পর পর ডেল্টা জুট মিলের শ্রমিকদের ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি পরিবর্তন সম্পূর্ণ যৌক্তিক।

সমবায়ীদের মধ্য থেকে সমবায় পরিচালনার জন্য নির্বাচিত ব্যক্তিবর্গের সমষ্টিকে ব্যবস্থাপনা কমিটি বলে। ব্যবস্থাপনার দায়িত্ব অত্র আইন, বিধি ও উপবিধি মোতাবেক গঠিত কমপক্ষে ৬ ও সর্বোচ্চ ১২ জন সদস্য সংবলিত ব্যবস্থাপনা কমিটির ওপর ন্যস্ত থাকে। প্রথম অবস্থায় কমিটির মেয়াদ ১ বছর এবং এরপর থেকে ৩ বছর হয়।

উদ্দীপকে চৌমুহনীর, ডেল্টা জুট মিলের শ্রমিকরা নিজেদের আর্থিক অবস্থার উন্নতির লক্ষ্যে একত্রিত হয়ে একটি মার্কেট করেন। বিধি মোতাবেক প্রতি ৩ বছর পর তারা নির্বাচনের মাধ্যমে ব্যবস্থাপনা কমিটি পরিবর্তন করেন। সমবায় সমিতির বিধি মোতাবেক প্রতি ৩ বছর পর ব্যবস্থাপনা কমিটি পরিবর্তন করা যুক্তিযুক্ত।

সুতরাং বলা যায়, উদ্দীপকে ৩ বছর পর পর ডেল্টা জুট মিলের শ্রমিকদের ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি পরিবর্তন সম্পূর্ণ যৌক্তিক।

4 views

Related Questions