1 Answers

হ্যাঁ, বায়ু দূষণ রোধে শাহজাহান কর্তৃক সরকারের সহযোগিতা চাওয়ার বিষয়টি যুক্তিযুক্ত বলে আমি মনে করি।

স্বাভাবিক উপাদানের বাইরে বায়ুতে যখন নানা ধরনের ধোঁয়া, গ্যাস, ধুলাবালি, সিসাসহ নানান দূষিত উপাদান যুক্ত হয় তখন তাকে বায়ু দূষণ বলে।

উদ্দীপকে দেখা যায়, শাহজাহান বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার জানালেন ঢাকার বায়ুতে প্রচুর সিসা থাকায় এ রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে।

আর রোগের প্রাদুর্ভাব জনস্বাস্থ্যের প্রতি মারাত্মক হুমকিস্বরূপ বিধায় সরকার পরিবেশ আইন প্রয়োগ করে নির্দিষ্ট স্থানে কারখানা স্থাপন, কারখানার বর্জ্য নিষ্কাশন, গৃহস্থালির বর্জ্য যত্রতত্র ফেলে না রেখে একটি নির্দিষ্ট স্থানে জমানোর ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রয়োগ করতে পারে। আর সরকার যথাযথভাবে আইন প্রয়োগ করলে বায়ু দূষণ অনেকাংশে রোধ করা সম্ভব।

সুতরাং, বায়ু দূষণ রোদে শাহজাহান কর্তৃক সরকারের সহযোগিতা চাওয়ার বিষয়টি যুক্তিযুক্ত বলে আমি মনে করি।

4 views

Related Questions