1 Answers

জাহাজ কর্তৃপক্ষ কর্তৃক সমুদ্রে কাপড় ফেলে দেওয়ার ঘটনা যুক্তিসঙ্গত বলে আমি মনে করি। যখন জাহাজ এবং জাহাজস্থিত পণ্যকে রক্ষা করার জন্য কিছু পণ্য সমুদ্রে ফেলে দিতে হয় তখন তাকে পণ্য নিক্ষেপ বলে। এর পেছনে মূল উদ্দেশ্য হলো পণ্যবাহী জাহাজকে কিছুটা হালকা করা যাতে জাহাজটি ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। পণ্য নিক্ষেপ না করলে জাহাজ ডুবে গিয়ে আরও অধিক ক্ষতির সম্ভাবনা থাকে। তাই জাহাজ রক্ষার জন্য পণ্য নিক্ষেপ যৌক্তিক।

উদ্দীপকে দেখা যায়, মি. ওহী যুক্তরাষ্ট্র হতে কাপড় কিনে নিউইয়র্ক থেকে চট্টগ্রাম পর্যন্ত পৌছে দেওয়ার শর্তে একটি জাহাজ ভাড়া করেন। জাহাজটি যাত্রাপথে চরে আটকে গেলে নিরাপত্তার স্বার্থে বেশ কিছু কাপড় সমুদ্রে ফেলে দেওয়া হয়। জাহাজ কর্তৃপক্ষ নিরাপত্তার কথা বিবেচনা করে জাহাজকে হালকা করার মাধ্যমে বড় ধরনের ক্ষতির হাত থেকে জাহাজ ও জাহাজের পণ্য রক্ষার উদ্দেশ্যে কিছু পণ্য ফেলে দিয়েছে যা যৌক্তিক।

সুতরাং বলা যায় যে, বৃহৎ ক্ষতির হাত থেকে রক্ষা পেতে সামান্য ক্ষতি এটি সর্বতোভাবে যৌক্তিক।

4 views

Related Questions