1 Answers
ব্যবসায় প্রতিষ্ঠানকে লাভজনক করতে সুমন রায় কর্তৃক গৃহীত পদক্ষেপ যুক্তিসঙ্গত।
সুমন রায় গ্যান্ট চার্ট কৌশল প্রয়োগের পদক্ষেপ নিয়েছেন। গ্যান্ট চার্টে সময় নিরীক্ষার আওতায় প্রতিটি কাজের জন্য কতটা সময়ের প্রয়োজন এবং তা কখন শুরু হয়ে কখন শেষ হবে তা রেখাচিত্রে উপস্থাপন করেন। এতে কাজগুলো চলছে কোন কোন কাজ কখন শুরু হয়েছে ও কখন কোন কাজ শেষ হবে তা বোঝা যায়। এতে কোন কাজ সঠিক সময়ে হয়নি তাও সহজে বোঝা যায় এবং সেক্ষেত্রে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়। তখন প্রতিষ্ঠান তার লাভজনক লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে।
উদ্দীপকে সুমন রায় তার উৎপাদনধর্মী প্রতিষ্ঠানে উৎপাদিত গার্মেন্টস্ সামগ্রী কমপক্ষে ১০,০০০ একক বিক্রয় হলে উৎপাদন ব্যয় ওঠাতে পারবেন। এ বেশি বিক্রয় হলে প্রতিষ্ঠান লাভবান হবে। কিন্তু বছর শেষে ৯,৫০০ একক বিক্রয়ের সমর্থ হওয়ায় প্রতিষ্ঠান লোকসানের সম্মুখীন হয়। তাই সুমন রায় ভবিষ্যতে প্রতিষ্ঠানকে লাভজনক করার লক্ষ্যে নিয়োজিত কর্মীদের প্রতিটি দায়িত্বের সাথে সময় নির্দিষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। কারণ প্রতিটি দায়িত্বের সাথে সময় নির্দিষ্ট করে দেওয়া হলে সঠিক সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে।
সুতরাং উদ্দীপকে ব্যবসায় প্রতিষ্ঠানকে লাভজনক করতে সুমন রায় কর্তৃক গৃহীত পদক্ষেপ যুক্তিসঙ্গত বলে আমি মনে করি।