1 Answers

ডেল্টা জুট মিলের শ্রমিকরা মার্কেট স্থাপনের মাধ্যমে সমবায় ব্যবসায় গঠন করেছেন।

সমবায় হলো স্বল্প আয়ের সমশ্রেণিভুক্ত মানুষের স্বেচ্ছামূলক ব্যবসায় সংগঠন, যা.সমবায় আইন অনুযায়ী গঠিত ও পরিচালিত হয়।

উদ্দীপকে চৌমুহনীর ডেল্টা জুট মিলের শ্রমিকরা নিজেদের আর্থিক অবস্থার উন্নতির লক্ষ্যে একত্রিত হয়ে একটি মার্কেট স্থাপন করেন। তারা একত্রিত হয়ে নিজেদের আর্থ-সামাজিক কল্যাণের উদ্দেশ্যে ব্যবসায় সংগঠনটি গঠন করেন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালনা করেন যেটি সমবায় সমিতির বৈশিষ্ট্যের সাথে হুবহু মিলে যায়। তাই বলা যায়, উদ্দীপকে ডেল্টা জুট মিলের শ্রমিকরা মার্কেট স্থাপনের মাধ্যমে সমবায় ব্যবসায় গঠন করেছেন।

5 views

Related Questions