1 Answers

জামান ও ১৯ জন অর্থাৎ ২০ জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার একত্রিত হয়ে পেশাজীবী সমবায় ব্যবসায় প্রতিষ্ঠা করেন।

একই পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ যে সমবায় গঠন ও পরিচালনা করেন, তাকে পেশাজীবী সমবায় বলে। নিজেদের আর্থসামাজিক উন্নয়নে এ ধরনের সমবায় গঠন করা হয়ে থাকে।

উদ্দীপকে জামান একটি বহুজাতিক কোম্পানিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। নিজের আর্থিক অবস্থার উন্নয়নে তিনি এবং ১৯ জন সহকর্মীকে একত্রিত করে নিবন্ধনের মাধ্যমে একটি ব্যবসায় প্রতিষ্ঠা করেন। নিজেদের আর্থিক উন্নয়নে সমজাতীয় পেশার ব্যক্তিদের নিয়ে গঠিত ব্যবসায় প্রতিষ্ঠান হলো পেশাজীবী সমবায়। তাই বলা যায়, উদ্দীপকে জামান ও ১৯ জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার একত্রিত হয়ে পেশাজীবী সমবায় ব্যবসায় গঠন করেছেন।

4 views

Related Questions