1 Answers

উদ্দীপকের জনাব আরিফ ভোক্তা সমবায় সমিতি গঠন করেছেন। ভোক্তাগণ ক্রয় সুবিধা প্রাপ্তির লক্ষ্যে নিজেদের প্রচেষ্টা ও সহযোগিতায় কোনো সমবায় সমিতি গঠনপূর্বক সমবায় বিপনী স্থাপন ও পরিচালনা করলে তাকে ভোক্তা সমবায় সমিতি বলে। এতে ন্যায্যমূল্যে উন্নতমানের সামগ্রী সংগ্রহ করা যায় অন্যদিকে এ বিপণি হতে অর্জিত মুনাফাও ভোগ করা যায়।

উদ্দীপকে জনাব আরিফ নাসিরাবাদের বাসিন্দা। তিনি স্বল্প ও ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করার উদ্দেশ্যে তার ১৮ জন প্রতিবেশী নিয়ে একটি ভোক্তা সমবায় সমিতি গঠন করেন। তাদের এ সমিতি গঠনের মূল উদ্দেশ্য হলো ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করা। অন্যদিকে তারা তাদের ক্রয়কৃত পণ্য অন্যদের নিকট বিক্রয় করে মুনাফাও অর্জন করতে সক্ষম হবে। এতে তারা ক্রয় সুবিধার পাশাপাশি আর্থিকভাবেও সফল হবে। তাই বলা যায়, উদ্দীপকের জনাব আরিফ ভোক্তা সমবায় সমিতি গঠন করেছেন।

4 views

Related Questions